মুরাদনগরে বিএসটিআই ও প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট, জরিমানা ২ লাখ ৩০ হাজার টাকা

সিটিভি নিউজ।। কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ ও অনুমোদনহীন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও বিএসটিআই-এর যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৮ জুন) পরিচালিত অভিযানে মেসার্স বাদল ফুড অ্যান্ড বেভারেজ কর্তৃক অনুমোদনহীন এডিবল জেল (অরেঞ্জ ও স্ট্রবেরি) উৎপাদন, বিক্রয় ও বিতরণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ ও ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া মেসার্স বি বাড়িয়া বেকারী, শ্রীকাইল রোড অবৈধভাবে ব্রেড ও বিস্কুট উৎপাদন ও বাজারজাত করার দায়ে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রায় ২০০ কেজি ব্রেড ও বিস্কুট জব্দ করা হয়, যা পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে পশুখাদ্য হিসেবে বিক্রি করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের মো. ইকবাল আহম্মদ এবং প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত ও মানসম্মত পণ্য বাজারজাতকরণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত । সংবাদ প্রকাশঃ ০৮-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=