সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান ===========
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৭ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এএসআই (নিঃ) মো. নুর আল-আহসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জিআর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মেহেদী হাসান ওরফে রানা (পিতা- আব্দুস সালাম)কে উপজেলার ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে থানার এসআই (নিঃ) সৈকত মজুমদারের নেতৃত্বে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. জাহের (৩৯) (পিতা- তবদল হোসেন)কে আশাবাড়ী মধ্যপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এদিকে, ব্রাহ্মণপাড়া থানার এএসআই (নিঃ) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক সেবনের অভিযোগে মো. হেলাল (৫০)কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে রোববারই তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন, মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে থানা কর্তৃপক্ষ। সংবাদ প্রকাশঃ ০৮-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com