সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ===========
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারি এবং সিআর পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (০৭ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদার উপজেলার ৬ নম্বর ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর টু ব্রাহ্মণপাড়া অভিমুখী পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় মামুন সাহেবের বসতবাড়ির সামনে থেকে চার কেজি গাঁজাসহ সুবল চন্দ্র দাস প্রকাশ সুমন (৪৮) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুবল চন্দ্র দাস কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার আদ্রা গ্রামের মৃত সুধন্য চন্দ্র দাসের ছেলে। বর্তমানে তিনি সদর দক্ষিণ মডেল থানার শাকতলা এলাকার মাস্টার বাড়ির বাসিন্দা।
অন্য এক অভিযানে, একই দিনে ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ কামরুজ্জামান উপজেলার সাহেবাবাদ এলাকায় অভিযান চালান। অভিযানে সিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ নাজমুলকে (৩৫) গ্রেপ্তার করা হয়। নাজমুল উপজেলার সাহেবাবাদ গ্রামের মোঃ সহিদ মিয়ার ছেলে। তিনি বর্তমানে টাটেরা এলাকায় মৃত আলহাজ শাহজাহান খানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন:
"মাদক ও অপরাধ দমনে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আমাদের নিয়মিত বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী এবং পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ০৮-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com