ফেসবুকে সাবেক এমপি হাজী বাহারের মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জেলা পিপি এডভোকেট কাইমুল হক রিংকু

সিটিভি নিউজ।। সম্পতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা কুমিল্লা-৬ সংসদীয় আসনের সাবেক এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহারের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদান, কুমিল্লা জেলা আইন কর্মকর্তাগণের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন বক্তব্য দেওয়ার প্রতিবাদে আজ ৮ জুন দুপুরে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা পিপি এডভোকেট কাইমুল হক রিংকু। প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আইজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শরীফুল ইসলাম, কুমিল্লা জেলা আইজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট তারেক আবদুল্লাহ ও কুমিল্লা জেলা আইজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহাবুব আলম। জেলা পিপি এডভোকেট কাইমুল হক রিংকু তার বক্তব্যে অভিযোগ করে বলেন,হাজী বাহার ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন তার ওনার মনগড়া বক্তব্য। যার মধ্যে সত্য নেই। হাজী বাহার এমপি থাকাকালে এডভোকেট কাইমুল হক রিংকু সহ বহুমানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছিলেন। ৫ই আগষ্ট ২০২৪ সালে পরবর্তি সময়ে বহুমানুষ হামলা ও নির্যাতনের শিকার হয়ে বিচারের আশায় থানায় এবং আদালতে মামলা করেছেন। এসব মামলার সাথে তার কোন সম্পর্ক নেই। বরং ৫ই আগষ্ট ২০২৪ সালে এডভোকেট আবুল কালাম হত্যা মামলায় হাজী বাহার,ও তার মেয়ে সূচিসহ অনেকের বিরুদ্ধে চার্যসিট দিয়েছে পুলিশ। ওনারা এখন পলাতক। সংবাদ প্রকাশঃ ০৮-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন