সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===============
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া, ডাকাতির প্রস্তুতি, পরোয়ানাভুক্ত ও বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় চকরিয়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অনলাইন জুয়া আইনের মামলায় ২ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন, পরোয়ানাভুক্ত ৪ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, অনলাইন জুয়াড়ি, মৎস্যঘের ও ঘোনা দখলকারী, ভবঘুরে এবং ভাসমান বখাটেদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ০৮-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com