সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ===============
ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লা ইসলামি ব্যাংকের গ্রাহক ফোরামের আয়োজনে কান্দিরপাড় - টমছম ব্রীজ রোডে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সংশ্লিষ্ট গ্রাহক ও সচেতন নাগরিকরা।
সোমবার ৮ জুন সকালে ইসলামী ব্যাংক রামঘাটলা সংলগ্ন কুমিল্লা শাখার সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকিং খাতের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকিং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। লাখো গ্রাহকের আস্থা ও বিশ্বাসের প্রতীক এ খাতকে দুর্বল করার যেকোনো অপচেষ্টা দেশ ও জনগণের স্বার্থের পরিপন্থী। তারা ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সুরক্ষা ও এর স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এদিকে সাংবাদিক ও গ্রাহক শহীদ উল্লাহ মিয়াজী বলেন নব নিয়োগ প্রাপ্ত ব্যাংকের এম ডি খোরশেদ আলম তিনি নিজেই একজন দুর্নীতি পরায়ান, ঋণ খেলাপী। তিনি বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার দায়িত্ব পালন কালিন সময় তিনি কৌশলে ৫৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকিং শুধু একটি আর্থিক ব্যবস্থা নয়, বরং এটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এ খাতকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি বা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের প্রতিষ্ঠানের নিরাপদ ও স্বচ্ছ কার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধন শেষে উপস্থিতরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।
আরও গ্রাহক গণের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ শহীদ উল্লাহ মিয়াজী, ভিপি মজিবুর রহমান, ব্যবসায়ী ও গ্রাহক কাজী নজির আহমেদ, এডভোকেট নজির আহমেদ হোসাইন, মোঃ হোসাইন, আবুল কালাম পাটোয়ারী, এডভোকেট জিল্লুর রহমান প্রমুখ। সংবাদ প্রকাশঃ ০৮-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com