চৌদ্দগ্রামে বিকল ট্রাকের পিছনে কার্ভাডভ্যানের ধাক্কা, চালক নিহত

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা (চৌদ্দগ্রাম):সংবাদদাতা জানান===
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিকাল ট্রাকের পিছনে চলন্ত কার্ভাটভ্যানের ধাক্কা চালক কাজী জাফর (৩৫) নিহত হয়েছেন।
নিহত চালক ভোলা জেলার বোরহানউদ্দিন থানার মানিকারহাট গ্রামের জসিরুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে রবিবার (৭জুন) সকালে উপজেলার বাতিসা ইউনিয়ন আমজাদের বাজার এলাকায়। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নাজির উদ্দিন।
স্হানীয় প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে নাজিম উদ্দিন জানান, রবিবার সকালে চট্টগ্রামমুখী রোডে চলন্ত অবস্থায় কার্ভাডভ্যান (ঢাঃ মেঃ ন ২০-৬৫৭৫) গাড়িটি সামনে থাকা বিকল ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে কাভাডভ্যান চালক গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
মিয়াবাজার হাইওয়ে থানার উপরি দর্শক (এস আই) নাজির উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে স্থানীয়দের সহায়তা গুরুতর আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
সংবাদ প্রকাশঃ ০৭-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=