চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ সন্দেহভাজন ৫ জন আটক

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি================
কুমিল্লার চান্দিনা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে স্থানীয় জনতা।
শনিবার (৫ জুন) উপজেলার কুটুম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় একদল ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা ও অবস্থান করছিল। তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে এলাকাবাসী তাদের আটক করেন।
পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ প্রকাশঃ ০৭-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন