থিওসোফিক্যাল সোসাইটির ১৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালন

সিটিভি নিউজ।। ( সোসাইটির সকল উন্নয়ন কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস )
সংবাদ – শ্যামল বড়ুয়া ববি।
দ্যা থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজ এর আয়োজনে ৪ জুন ২০২৬, কুমিল্লা ক্লাব মিলনায়তনে সোসাইটির ১৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসাবে মাননীয় এমপি মনিরুল হক চৌধুরী, সোসাইটির সকল উন্নয়ন কর্মকান্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন,সোসাইটি প্রতিষ্ঠিত হয় ২৬ মে, কিন্তু ঈদুল আযহার কারণে বিলম্ব হয়।
উক্ত অনুষ্ঠানে সোসাইটির কুমিল্লা লজ এর আহ্বায়ক অধ্যক্ষ তাপস কুমার বক্সির সভাপতিত্বে, কুমিল্লা লজের সদস্য সচিব চন্দন দাস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোসাইটির প্রেসিডেন্সিয়াল রিপ্রেজেন্টেটিভ ফর বাংলাদেশ, এড,সুব্রত চৌধুরী, প্রধান বক্তা ছিলেন ধর্মতত্ত্ব গবেষক ও গ্রন্থকার ড, মো,আব্দুল হাই।
আরো বক্তব্য রাখেন লেখক গবেষক এড, গোলাম ফারুক ফারুক, লেখক গবেষক ড, আলী হোসেন চৌধুরী।
অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় কুমিল্লা থিওসোফিক্যাল লজ পরিদর্শন করে দেখেন এবং সংশ্লিষ্টজনদেরকে লজের উন্নয়নে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে অতিথিদেরকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে,সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান করেন, এড, নাজনীন আক্তার কাজল, বিপাশা কুন্ডু,স্মৃতি আচার্য, রতন আচার্য, দেবোত্তম বহ্নি সেন, অনুরাধা অরিত্রি দাস, নাচ করেন পাবিকা সহ আরো অনেকে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নীতিশ সাহা,এড,শহিদুল হক স্বপন, তপন সেনগুপ্ত, ঠাকুর জিয়াউদ্দিন আহমেদ, অধ্যক্ষ বিধান চন্দ,খোকন চন্দ, হাসিম আপ্পু,উত্তম বহ্নি সেন, অধ্যক্ষ নার্গিস নিরু,কবি আবুল বাশার, শিক্ষক নাসরিন আক্তার, সুমি বড়ুয়া, মল্লিকা সেন, সহ আরো অনেকে। সংবাদ প্রকাশঃ ০৬-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন