স্কুল ছাত্রীকে সংবদ্ধ ধর্ষণ হত্যা করে লাশ ফেলে দেওয়া হয় নদীতে

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন ঃ সংবাদদাতা জানান ================
প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকে রিয়া (১৫) নামের নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। অপরাধ ঢাকতে পরে তার মরদেহ বস্তাবন্দি করে পদ্মা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। গত বুধবার (৩ জুন) বিকেলে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নৃশংস হত্যাকাণ্ডের তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান।
নিহত রিয়া পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘপুর এলাকার প্রামাণিকের মেয়ে। সে স্থানীয় মাওলানা কসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ছিল।
পুলিশ জানায়, বুধবার সকালে নদী থেকে রিয়ার মরদেহ উদ্ধারের পর এই অপরাধের সঙ্গে জড়িত মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলো— পূর্ব রাঘপুর এলাকার নাইম (প্রধান অভিযুক্ত), ইয়াসিন শেখ এবং তুহিন প্রামাণিক। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি। তবে লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই মামলা নথিভুক্ত করা হবে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে বুধবার সকালে ভাড়ারা ইউনিয়নের পিরপুরে পদ্মার চরে কাজ করতে যাওয়ার সময় স্থানীয় কৃষকেরা নদীর তীরে একটি নৌকার পাশে সন্দেহভাজন একটি বস্তা ভাসতে দেখেন। কৌতুহলবশত বস্তাটি খুলতেই ভেতরে কিশোরীর লাশ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেফর করে। হত্যা মামলা দায়ের করে আসামিদের আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত আসামিদের জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন। সংবাদ প্রকাশঃ ০৬-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=