মুরাদনগরে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা ঃ বখাটের দাপট ও হুমকিতে সব ঠান্ডা

সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর (কুমিল্লা) থেকে সংবাদদাতা ঃ================
কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের বখাটে মাহবুবুল আলম মামুনের বিরুদ্ধে এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। গত ২৯ মে সকালে কামাল্লা গ্রামে বখাটে মামুনের মুদি দোকানে এই ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ওই গৃহবধূ সদাই কিনতে গেলে জনশূন্য দোকানে বখাটে মামুন তাকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় রাস্তা দিয়ে যাওয়া কয়েকজন নারী ঘটনাটি দেখে ফেললে তা চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনার পর ভুক্তভোগীর স্বামী মামলা করার প্রস্তুতি নিলে বখাটের দাপট ও হুমকিতে তা থমকে যায়। পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য গত বৃহস্পতিবার স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বসলেও ভুক্তভোগীর স্বামী অসুস্থ থাকার অজুহাতে তা পিছিয়ে দেওয়া হয়।
এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত বখাটে মামুনের বিরুদ্ধে অতীতেও একাধিক নারীকে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। এক বছর আগে এক প্রবাসীর স্ত্রীকে দোকানে ধর্ষণের অভিযোগে একটি সংসার ভেঙে যায়। এ ছাড়া তিন বছর আগে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠলেও বখাটে মামুনের ভয়ে পরিবারটি মামলা করতে পারেনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বখাটে মাহবুবুল আলম মামুন দাবি করেন, “আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই অপবাদ দিচ্ছে।”
মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ প্রকাশঃ ০৬-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=