মিয়ানমারে আরাকান আর্মির গুলিতে আহত রোহিঙ্গা, বিজিবির সহায়তায় হাসপাতালে ভর্তি

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ========================কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে গুলিবিদ্ধ এক রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ ছোটবিল পোস্টের নিকট গুলিবিদ্ধ অবস্থায় উপস্থিত হন মো. আইয়ুব (২৮)। তিনি উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৪-এর বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব জানান, গত ৫ জুন মাছ ধরার উদ্দেশ্যে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের বগারদিয়া এলাকায় প্রবেশ করলে আরাকান আর্মির সদস্যরা তাকে গুলি করে। পরে আহত অবস্থায় তিনি সীমান্ত এলাকায় পৌঁছালে বিজিবির সহায়তায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন।
বিজিবি জানিয়েছে, সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে প্রবেশের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সংবাদ প্রকাশঃ ০৬-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=