সিটিভি নিউজ।। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব বলেছেন, দেশের দ্রব্যমূল্যের দাম বাড়ছে। গত সতেরো বছরে যেই দাম বাড়েনি তিন মাসে এরচেয়ে বেশি দাম বেড়েছে। বিএনপি সরকার যেখানে ঘোষণা দিয়েছিলো দুই বছরে কোনো কিছুর দাম বাড়বে না সেখানে দুই মাসের ব্যবধানে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি জনগণকে হতাশ করেছে। শনিবার দুপুরে কুমিল্লার একটি অভিজাত হোটেলে এনসিপির ঈদ-পূণর্মিলনী এবং যোগদান অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেন, নির্বাচনের পূর্বে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেই তখন বলতো নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে সব ঠিক হয়ে যাবে। দেশে হত্যা, ধর্ষণ, আন্দোলন যেকোনো ঘটনা ঘটলেই এসব নির্বাচিত সরকারের বন্দনা শুরু হতো। কিন্ত নির্বাচিত সরকারের আমলে এগুলা আরো দিন দিন বাড়তেছে।
ঈদ পুনর্মিলনী এবং যোগদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, যুগ্ম সদস্য সচিব নাভিদ নওরোজ শাহ এবং অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় কিংবা দল থেকে আসা নেতাকর্মীরা এনসিপিতে তে যোগদান করেন । সংবাদ প্রকাশঃ ০৬-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com