পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী ও শ্রমিক সমাবেশ

সিটিভি নিউজ।। রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি:সংবাদদাতা জানান==========
দিনাজপুরের পার্বতীপুরে ফার্নিচার ট্রেড ইউনিয়ন (প্রস্তাবিত)-এর শ্রমিক সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন ২০২৬) সকাল ১১টায় বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. জিয়াউল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সহকারী পরিচালক (রংপুর-দিনাজপুর অঞ্চল), বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি মো. ওসমান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, পার্বতীপুর পৌরসভার মেয়রপ্রার্থী মো. রফিকুল ইসলাম, জেলা শাখার সহ-সভাপতি মো. রমজান আলী, জেলা শাখার সাধারণ সম্পাদক মো. এনামুল হক, পার্বতীপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মো. ইউসুফ আলী, সাবেক সভাপতি আবু সায়েম শাহ, উপজেলা শাখার উপদেষ্টা ও পার্বতীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর কৈলাশ প্রসাদ সোনার এবং পার্বতীপুর ফার্নিচার ট্রেড ইউনিয়ন (প্রস্তাবিত)-এর সভাপতি মো. বিপুল মোল্লা।

বক্তারা শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে ন্যায়সঙ্গত দাবি আদায়ের আহ্বান জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পার্বতীপুর উপজেলা শাখা। সংবাদ প্রকাশঃ ০৬-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন