নজরুল পুরস্কারপ্রাপ্ত ড. আলী হোসেন চৌধুরীকে সিসিএন বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক: =================জাতীয়ভাবে নজরুল পুরস্কার অর্জনের গৌরবময় স্বীকৃতিতে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অনুষদের ডিন অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ৫ জুন কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল নাছেরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (প্রশাসন, অবৈতনিক) ইফতেখারুল ইসলাম চৌধুরী সিয়াম। এ সময় বক্তব্য রাখেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফুর রহমান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মনির হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী দীর্ঘদিন ধরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণা ও চর্চায় নিবেদিত রয়েছেন। তাঁর এ পুরস্কার প্রাপ্তি যথার্থ ও প্রাপ্য স্বীকৃতি। তারা আরও উল্লেখ করেন, এই অর্জন সিসিএন শিক্ষা পরিবারের জন্য গর্বের এবং আনন্দের বিষয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ড. আলী হোসেন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা উপহার প্রদান করা হয়। সংবর্ধনার জবাবে তিনি বলেন, নজরুলকে ভালোবেসেই তিনি গবেষণা ও কাজ করে গেছেন, কখনো পুরস্কারের আশায় নয়। এ স্বীকৃতি তাঁকে আনন্দিত করেছে। তিনি আরও বলেন, “সিসিএন আমার দ্বিতীয় পরিবার। আমার এই অর্জনে যদি গর্বের কিছু থাকে, তবে সিসিএন শিক্ষা পরিবারও তার সমান অংশীদার।”
উল্লেখ্য, গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী নজরুল পুরস্কারের সনদ, রৌপ্য পদক এবং দুই লাখ টাকার চেক গ্রহণ করেন। সংবাদ প্রকাশঃ ০৬-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=