কুমিল্লা ইস্টার্ন ইয়াকুব প্লাজার মেগা র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: =================
বৃহত্তর কুমিল্লার সর্বপ্রথম নির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত অভিজাত শপিং মল ‘ইস্টার্ন ইয়াকুব প্লাজা’-র মেগা র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত স্বচ্ছতার সাথে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় সরাসরি সম্প্রচারসহ দর্শক, ক্রেতাসাধারণ, অতিথি ও সংবাদকর্মীদের উপস্থিতিতে শনিবার বিকেলে মার্কেটের সামনেই এই মেগা র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে ১০১ জন বিজয়ীকে বাছাই করা হয়। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে অত্যন্ত সুনামের সাথে ইস্টার্ন প্লাজা ব্যবসা পরিচালনা করে আসছে। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ ও মন জয় করতে অন্যান্য বছরের ন্যায় এবারও এই মেগা র‍্যাফেল ড্রয়ের আয়োজন করে শপিং মল কর্তৃপক্ষ।

ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মডার্ন স্কুলের সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, ইস্টার্ন ইয়াকুব প্লাজার সাবেক সভাপতি ও উপদেষ্টা, ব্যবসায়ী নেতা আলহাজ্ব শাহ মো. আলমগীর খান, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মো. নূরে আলম ভূঁইয়া এবং দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক ও সংগঠক শাহজাদা এমরান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা সাজেদুল ইসলাম শাহ আলম, উপদেষ্টা মো. মিজানুর রহমান ও উপদেষ্টা সুজিত চন্দ্র দাস বাবুল।

মার্কেটের ব্যবসায়ী, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ও সাংবাদিক মো. এমদাদুল হক সোহাগ এবং কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন, সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক মো. সেলিম আহমেদ, অর্থ সম্পাদক মিয়া মো. বাতেন, প্রচার সম্পাদক মো: মোতাহের হোসেন, সদস্য আবদুর রব ভূঁইয়া লিটন, সদস্য জাকির হোসেন-২, মাহাবুবুর রহমান মামুন, সোহাগ শেখসহ মার্কেটের অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এবারের মেগা র‍্যাফেল ড্রয়ের প্রথম পুরস্কার ‘হিরো ১৬০ সিসি থ্রিলার মোটরসাইকেল’ জয়ী কুপন নম্বর ১৫৬৫৩ (নাম: সামাদ), দ্বিতীয় পুরস্কার ‘হিরো ১২৫ সিসি এক্সট্রিম মোটরসাইকেল’ জয়ী কুপন নম্বর ১৪১৪৫৮ (নাম: রিদোয়ান), তৃতীয় পুরস্কার ‘১২৫ সিসি মোটরসাইকেল’ জয়ী কুপন নম্বর ১৫৪৭০৫ (নাম: তনুজা), চতুর্থ পুরস্কার ‘১০২ সিসি প্লেজার স্কুটি’ জয়ী কুপন নম্বর ৩১২২৫ (নাম: রৌশন আরা) এবং পঞ্চম পুরস্কার ‘১০২ সিসি প্লেজার স্কুটি’ জয়ী কুপন নম্বর ১৬৩২১০ (নাম: মা)। বাকি সকল বিজয়ীর নাম, ফোন নম্বর ও কুপন নম্বর মার্কেটের নোটিশ বোর্ডে, ইস্টার্ন প্লাজার ফেসবুক পেজসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সকল বিজয়ীকে সরাসরি মার্কেটের অফিস কক্ষে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। সংবাদ প্রকাশঃ ০৬-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন