উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার, কক্সবাজার:====================
কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৫ জুন) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ তথ্য নিশ্চিত করে। আটক ব্যক্তিরা হলেন উখিয়া এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা কেফায়েত উল্লাহ (৩০) এবং টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ক্যারেঙ্গাঘোনা গ্রামের হোবায়েত (১৮)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ সংলগ্ন ক্যারেঙ্গাঘোনা এলাকায় অবস্থান নেয়। রাত ৮টার দিকে দুই ব্যক্তি মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় বিজিবির নজরে আসে। তাদের চ্যালেঞ্জ করলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে দুজনকে আটক করা হয়।

আটকদের কাছ থেকে কালো কাপড়ে মোড়ানো দুটি পোটলার ভেতরে থাকা ছয়টি বায়ুরোধী প্যাকেটে মোট ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ০৬-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন