টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ আটক ২

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ====================
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুর ১টার দিকে টেকনাফ থানার কেরুনতলী সংলগ্ন নাফ নদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি বিকেলে নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক ডিঙি নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত দুই মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত ডিঙি নৌকা এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় তৎপর রয়েছে। দেশের উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” সংবাদ প্রকাশঃ ০৫-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=