সিটিভি নিউজ।। কুমিল্লা প্রতিনিধি =============কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের গজারিয়া গ্রামে বসতবাড়ি জোরপূর্বক দখলের চেষ্টা, ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর, লুটপাট, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদিক সম্মেলন করেছেন একটি প্রতিবন্ধী পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তারা জানান, প্রায় ২৫ বছর ধরে গজারিয়া গ্রামে বসবাস করে আসছেন। দীর্ঘদিন ধরে তাদের বসতভিটা দখলের উদ্দেশ্যে স্থানীয় একটি পক্ষ বিভিন্নভাবে শত্রুতা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৪ মে বিকেলে ইসমাইল মজুমদারের নেতৃত্বে জহির, মোতালেব, আমান, শাহআলম, কামাল, বাবুল, মুস্তফা, করিম, রাসেল গাজী, রতনসহ ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায় বলে তারা অভিযোগ করেছেন। ।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধর করে ঘর থেকে বের করে দেয় এবং জোরপূর্বক বসতবাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়ির বিভিন্ন অংশ ও দোকানপাট ভাঙচুর করা হয়। পাশাপাশি নগদ টাকা, স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও করেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে তারা আরও জানান, ঘটনার পর প্রশাসনের কাছে সহযোগিতা চাইলেও কোনো কার্যকর প্রতিকার পাননি। পরে বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে অভিযুক্তদের হুমকির কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।
ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. আক্তার হোসেন, মনির হোসেন, আব্দুল কাদের ও রুজিনা বেগমসহ অন্যান্য স্বজনরা।
সন্ত্রাসীরা মোবারকের দোকানের মালামাল, টাকা এবং ঘরবাড়ির মালামাল, টাকা, স্বর্ণ অলংকার সহ আসবাবপত্র সকল যাবতীয় জিনিসপত্র ট্রাক নিয়ে নিয়ে চলে যায়। এই বাড়িতে আমরা ২৫ বছর যাবত বসবাস করিতেছি। এই বাড়িতে ৮ জন প্রতিবন্ধি আছে। তাদেরকে মারধর করে এবং বাড়ির মহিলাদেরকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। বাড়ির রাস্তা ঘাট বন্ধ করে বেড়া দিয়ে রাখা হয়। আমরা বাড়ি থেকে বের হতে না পারি। আমরা এখন খোলা আকাশে অমানবিক জীবনযাপন করছি।
প্রশাসনের কাছে সাহায্যে চাইলে তারা এপ্রিয়ে আসে নাই। তারা থানায় মামলা রাখে নাই। আমরা কোর্টে গিয়ে মামলা করি অনেক কষ্টে
মাননীয় জেলা প্রশাসকের আকুল আবেদন নায্য তদন্ত করে তাদের বিচারের আওতায় আনার হোক সঠিক বিচার যাতে পাই এবং আমাদের ক্ষতিপুরণ, ঘরবাড়ি ও জাগয়া বুঝিয়ে দেওয়ার আহবান জানান তারা। সংবাদ প্রকাশঃ ০৪-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com