কুমিল্লাঃ দেবীদ্বারে যাত্রীবাহী বাস উল্টে নিহত-১ আহত-১৫

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশারঃ দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি/================
কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নারী নিহত ও অন্তত ১৫ জন যাত্রী আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আহতদের দেবীদ্বার ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত নারী লিজা আক্তার (৩০) কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার দামপাড়া গ্রামের (জালমামুদের হাটি) মো. মিকারিমের স্ত্রী ও মৃত ফজলুর রহমানের মেয়ে।

ঘটনাটি ঘটে বুধবার (৩ জুন) দিবাগত রাত পৌনে ১টায় কিশোরগঞ্জ এর নিকলি থেকে চট্রগ্রামগামী আকাশ পরিবহনের একটি যাত্রীবাহী নাইট কোচ কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার ভিড়াল্লা বাসস্ট্যান্ড সংলগ্নে “শাওন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ” এর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে দেবীদ্বার থানার একদল পুলিশ, মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির একদল পুলিশ এবং মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি টিম এসে স্থানীয়দের সহযোগীতায় রাত ৩টা নাগাদ অভিযান চালিয়ে নিহত নারীর লাশ ও আহতদের উদ্ধার করেন।

আহত রবিউল নামে এক যাত্রী জানান, বাস চালক ব্রাহ্মণবাড়িয়া আসার পর থেকে গাড়ি এলো মেলোভাবে চালিয়ে আসছিলেন। আমরা তাকে সতর্কও করেছি। দেবীদ্বার এলাকায় আসার পর হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে কাত হয়ে পড়ে যায়। অধিকাংশ যাত্রীই ঘুমের ঘোরে ছিলেন। গাড়িতে প্রায় ৪০/৪৫ জন যাত্রী ছিলেন।

দেবীদ্বার থানার এস আই সাগর সাহা জানান, চালক সম্ভবত ঘুমের ঘোড়ে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটায়। দূর্ঘটনায় ১ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। মারাত্মক আহত ৭ জনকে এ‍্যাম্বু‍্যলেনিসে করে কুমেক হাসপাতালে এবং বাকীদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করেছি। থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীদের সাথে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ করেছি।

ওইঘটনায় নিহতার ভাই মো. জনিক(৩৮) বাদী হয়ে
আকাশ পরিবহন (রেজি নং-ঢাকা মেট্রো-ব-১৪-৪০৩৬) বাস গাড়ীর চালক পলাতক (অজ্ঞাতনামা) কে আসামী করে মামলা দায়ের করেন।

বাদী তার মামলায় উল্লেখ করেন, নিহত মোসাঃ লিজা আক্তার (৩০), তার ছোট বোন, আহত মো. মিকারিম ভগ্নিপতি, রিশামনি (০৭) ও জীবন (০৯) তার ভাগ্নী-ভাইগ্না এবং মোঃ কাউছার (৩০), মহসিন (৩০) তার আত্মীয়। তারা প্রায় ১০ বছর যাবৎ চট্টগ্রামের হালিশহর থানাধীন সুন্দরীপাড়া এলাকায় স্বপরিবারে ভাড়ায় বসবাস করে। ঈদুল আযহা উপলক্ষে ভিকটিম স্বপরিবারে কিশোরগঞ্জের নিকলি থানাধীন দামপাড়া তাহার স্বামীর গ্রামের বাড়ীতে গিয়া ঈদ শেষে গত ৩ জুলাই সন্ধ্যা ৭টায় নিকলি বাসষ্ট্যান্ড হতে আকাশ পরিবহন চট্টগ্রাম হালিশহর সুন্দরীপাড়া এলাকর উদ্দেশ্যে রওয়ানা হয়ে দূর্ঘটনার শিকার হয়।

এ ব্যাপারে মীরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আক্তারুজ্জামান বলেন, ওই ঘটনায় নিহতার ভাই মামলা করেছেন, চালক পলাতক, বাসটি পুলিশ হেফাজতে আছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। সংবাদ প্রকাশঃ ০৪-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন