সিটিভি নিউজ।। গত ২ জুন ২০২৬খ্রিঃ তারিখ সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা কর্তৃক মহেশপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রস্তাবিত ১নং ব্যক্তিকে মনোনয়নদানের গেজেট প্রকাশ করার পর ষড়যন্ত্রমূলক আকস্মিকভাবে বিকাল বেলা মনোনয়নদানের গেজেটটি স্থগিতাদেশের প্রতিবাদে আজ ৩ জুন সকালে কুমিল্লা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে কুমিল্লা দেবিদ্বার উপজেলার মহেশপুর গ্রামের সর্বস্তরের জনগণ । সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ নাজিম উদ্দিন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, গত ০২/০৬/২০২৬ইং রোজ মঙ্গলবার বেলা ১১-৩০ মি: সময় মহেশপুর উচ্চ বিদ্যালয়ের এড হক কমিটির সভাপতি ১নং ব্যাক্তিকে মনোনয়ন দিয়ে গেজেট প্রকাশ করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা। তাৎক্ষনিকভাবে বিকাল বেলা জানা যায় যে, কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃপক্ষকে চাপে ফেলে ফ্যাসিবাদের এক কুচক্রমহল ষড়যন্ত্রমূলকভাবে গেজেট প্রকাশের বিপক্ষে স্থগিতাদেশ জারি করা হয়। যা সম্পূর্ণ বেআইনী ও অবৈধ।
২। ৩নং তালিকাভুক্ত ব্যাক্তিকে মনোনয়ন দেওয়ার উদ্দেশ্যে জারিকৃত গেজেট স্থগিত করা হয়। ৩নং ব্যাক্তি মহেশপুর উচ্চ বিদ্যালয়ের অবৈধ দাতা সদস্য। তিনি প্রতারনার আশ্রয় নিয়ে উক্ত বিদ্যালয়ের দাতা সদস্য পদ দখল করেছেন। প্রধান শিক্ষককে তার দাতা সদস্যের প্রমান পত্র প্রদর্শন করতে বললে তিনি তা দেখাতে পারেননি তার দাতা সদস্যের পদটি সম্পূর্ন অবৈধ ও বেআইনি। ফ্যাসিবাদের দোসরচক্রের একটি মহল তাকে ষড়যন্ত্রমূলক কাজে সহায়তা করে আসতেছে। যাহার প্রমান ও দলিলাদী প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নিকট সংরক্ষিত। গ্রাম বাসীর পক্ষ থেকে ভুয়া দাতা সদস্য হিসাবে তাকে মনোনয়ন না দেওয়ার জন্য গত ২৩/০৫/২০২৬ইং বোর্ড চেয়ারম্যান বরাবর একটি অভিযোগ দায়ের করা হয়।
এমতাবস্থায় উক্ত এলাকাবাসী সকলে মিলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে নীতিনির্ধারনী মহলের সুদৃষ্টি আকর্ষন কামনা করছি। সাংবাদিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম সরকার,সুফিয়া বেগম,খায়রুল আমিন,মোঃ রাসেল। সংবাদ প্রকাশঃ ০৩-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com