কুমিল্লা-৫ আসনের এমপির নামে অপপ্রচার: অজ্ঞাতনামাদের বিরুদ্ধে বিএনপি নেতার জিডি

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান =========কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের ছবি ও নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত ২৯ মে থেকে একটি ফেসবুক পেজের মাধ্যমে ধারাবাহিকভাবে আপত্তিকর ভিডিও প্রচারের প্রতিবাদে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির এক নেতা এই জিডি করেন।
ভুক্তভোগী ও জিডি সূত্রে জানা গেছে, ‘কুমিল্লা ক্রাইম ২৪’ নামের একটি ফেসবুক পেজ থেকে সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের ছবি ব্যবহার করে বিভিন্ন মানহানিকর ও অপ্রীতিকর ভিডিও আপলোড করা হচ্ছে। বিষয়টি নজরে আসার পর গতকাল সোমবার ব্রাহ্মণপাড়া থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রবিউল্লাহ (রবি)।
জিডিতে মোঃ রবিউল্লাহ উল্লেখ করেন, অজ্ঞাতনামা ব্যক্তিরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংসদ সদস্যের মান-সম্মান ক্ষুণ্ণ করার জন্য এসব ভিডিও প্রচার করছে। এতে সংসদ সদস্য ও তাঁর পরিবারের সামাজিক মর্যাদা হানির পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র দলীয় ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। ভবিষ্যতে বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং অপরাধীদের শনাক্ত করতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রবিউল্লাহ বলেন, “একটি অসাধু চক্র উদ্দেশ্যমূলকভাবে আমাদের এলাকার সংসদ সদস্যকে নিয়ে কুৎসা রটাচ্ছে। রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি মনে করে আমি থানায় জিডি করেছি।”
ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মো: ফারুক হোসেন সততা নিশ্চিত করেন এবং বলেন অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। উল্লিখিত ফেসবুক পেজ ও লিংকের বিষয়ে তদন্ত করে সাইবার আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ প্রকাশঃ ০২-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=