কুমিল্লা থিওসোফিক্যাল লজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ৪ জুন

সিটিভি নিউজ।। তাপস চন্দ্র সরকার,সংবাদদাতা কুমিল্লা।। কুমিল্লা থিওসোফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আগামী ৪ জুন বৃহস্পতিবার বিকেল চারটায় কুমিল্লা ক্লাব মিলনায়তনে (৫ম তলা) অনুষ্ঠিত হবে। কুমিল্লা থিওসোফিক্যাল লজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক জরুরি প্রস্তুতিমূলক সভা সোমবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর দেশপ্রিয় কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন লজের আহ্বায়ক অধ্যক্ষ তাপস বকসী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব চন্দন দাস।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান সফল ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও দায়িত্ব বণ্টন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, গেলো ২৬ মে কুমিল্লা থিওসোফিক্যাল লজের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। কিন্তু পবিত্র ঈদুল আজহা এবং অন্যান্য অনিবার্য কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি বিধায় কুমিল্লা থিওসোফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আগামী ৪ জুন বৃহস্পতিবার বিকেল চারটায় কুমিল্লা ক্লাব মিলনায়তনে (৫ম তলা) অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মনিরুল হক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং থিওসোফিক্যাল সোসাইটি বাংলাদেশ এর চিফ কনভেনার সুব্রত চৌধুরী।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে যথাক্রমে কুমিল্লা থিওসোফিক্যাল সোসাইটি পরিদর্শন, উদ্বোধনী সংগীত ও জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সভায় বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানকে সফল ও স্মরণীয় করে তুলতে সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সংবাদ প্রকাশঃ ০২-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন