সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===== কক্সবাজার সদর উপজেলার উত্তর ডিককুল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও ক্রিস্টাল আইসসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি মোহাম্মদ আজিজকে (২৬) গ্রেফতার করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্র জানায়, উত্তর ডিককুল এলাকার একটি বাড়িতে মাদক সিন্ডিকেটের সদস্যরা বিপুল পরিমাণ মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সিন্ডিকেটের অন্যতম সদস্য মোহাম্মদ আজিজকে আটক করা হয়।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তার বসতঘর ও হেফাজতে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা, ১৮০ গ্রাম হেরোইন, ৪৮ গ্রাম ক্রিস্টাল আইস (আইস) এবং মাদক কারবারে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আজিজ দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছিল। এর আগে দেশের বিভিন্ন স্থানে মাদকসহ একাধিকবার গ্রেফতার হয় সে। তার বিরুদ্ধে ঢাকা মহানগরের যাত্রাবাড়ী থানা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এবং ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মাদকসংক্রান্ত তিনটি মামলা রয়েছে।
র্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় মাদক নির্মূলে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি। সংবাদ প্রকাশঃ ০২-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com