কুমিল্লা কবি পরিষদের ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার কমিটির বরণ, ঈদ পুনর্মিলনী ও অফিস উদ্বোধন অনুষ্ঠান

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার:সংবাদদাতা জানান ————
কুমিল্লা কবি পরিষদের ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার কমিটির বরণ এর পূর্ণমিলনী ও অফিস উদ্বোধন হয়েছে।

৩০ মে শনিবার কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আর. মজিব এর সঞ্চালনায় এবং সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি- সৈয়দ আহমদ লাভলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কবি কাজী খোরশেদ আলম, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, ব্রাহ্মণপাড়া বিএসএ এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং ৪৪ তম বিসিএস ক্যাডার (শিক্ষা) আক্তারুজ্জামান রনি, বিএসএ এর প্রতিষ্ঠাকালীন সদস্য ও ব্যাংকার, শফিউল ইসলাম।

উপস্থিত ছিলেন কুমিল্লা কবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি মুহাম্মদ সোলায়মান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খাজিনা খাজি, পাঠ ও অনলাইন সম্পাদক কবি আফরোজা আফরিন, কার্যকরী সদস্য কবি রোকসানা ইসলাম রোসা,
পরিচালক কবি জান্নাতুল ফেরদাউস, পরিচালক কবি ফয়সাল আহমেদ, পরিচালক কবি আফরিন মুক্তা।

অনুষ্ঠানের শুরুতে সাংগঠনিক বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কবি মুহাম্মদ সোলায়মান।
অনুষ্ঠানে কুমিল্লা কবি পরিষদের ব্রাহ্মণপাড়া উপজেলা শাখা কমিটিকে ফুল দিয়ে বরণ করা হয়। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন –
কবি জহিরুল ইসলাম সরকার, কবি তাসলিমা বেগম, কবি মো: দুলাল ভূঁইয়া, কবি সৈয়দ মোশাররফ কামাল।
সভাপতি কবি নাসির উদ্দিন, নির্বাহী সভাপতি জহিরুল ইসলাম খান, প্রধান সমন্বয়ক কবি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক কবি মো: আবুল কালাম আজাদ খান, সাংগঠনিক সম্পাদক কবি মো: রুহুল আমীন, সহ সাংগঠনিক সম্পাদক কবি মো: কামরুল হক, প্রচার সম্পাদক কবি রুবেল আরব, নির্বাহী সদস্য কবি রহিমা আক্তার রেণু সহ আরো অনেকে।

অনুষ্ঠানে কুমিল্লা কবি পরিষদের বুড়িচং উপজেলা শাখা কমিটির আহ্বায়ক কবি কবির খান বিপ্লব এবং দেবীদ্বার উপজেলা কমিটির আহ্বায়ক কবি হাসানুজ্জামান মাসুদ কে ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন- কুমিল্লা কবি পরিষদের ব্রাহ্মণপাড়া উপজেলা শাখা কমিটি ব্রাহ্মণপাড়ায় সুস্থ সমাজ গঠনে এবং মানবিক কাজে অবদান রাখবে বলে বিশ্বাস করেন। কবির কলমে কবিতার জয় হবে।

অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া শাখা অফিস উদ্বোধন করেন সংগঠন এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সাংগঠনিক মিটিং সম্পন্ন করেন।

কুমিল্লা কবি পরিষদ একদিন কুমিল্লা জেলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে এটাই আমাদের বিশ্বাস। কবিতা’ই হবে সমাজ পরিবর্তন এর হাতিয়ার।
সংবাদ প্রকাশঃ ০১-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন