ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২,গাঁজা উদ্ধার

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবকাদদাতা জানান ==========
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এছাড়া মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অন্য একজনকে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার (৩১ মে) উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য্যের নেতৃত্বে পুলিশের একটি টিম ৪ নম্বর শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে দেউষ টানা ব্রিজ থেকে মন্দবাগ সড়ক সংলগ্ন একটি গরুর খামারে তল্লাশি চালিয়ে ১১ কেজি গাঁজাসহ মোঃ এমরান হোসেন (৩১) নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এমরান দেউষ গ্রামের মকবুল মেম্বার বাড়ির আব্দুল জলিলের ছেলে।
একই দিনে পৃথক অন্য এক অভিযানে মাদক সেবনের অপরাধে মোঃ সালাউদ্দিন (২২) নামে এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কুমিল্লা আদর্শ সদর উপজেলার কাপ্তান বাজার এলাকার দুলাল মিয়ার ছেলে।
ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মো ফারুক হোসেন জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের আজ সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ০১-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=