সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার =====================
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় এক স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করে জনতা।
পরে র্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ-এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। সোমবার (১ জুন) বিকাল আনুমানিক ৩টার দিকে ঘটনাটি ঘটে বলে দাবি করা হয়।
স্থানীয় সূত্রের ভাষ্য, একটি মুরগির ফার্ম এলাকায় ১০ বছরের এক শিশুকে ঘিরে আপত্তিকর পরিস্থিতির অভিযোগ ওঠার পর স্থানীয় লোকজন সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
আটক ব্যাক্তি হ্নীলা ইউনিয়ন ৬নং ওয়ার্ড রাসুলাবাদ এলাকার বাসিন্দা হাবিবুর রহমান।
তার এলাকা বাসীর সুত্রে জানা যায়, গত ২ বছর আগে তার নিজ এলাকায় এক প্রবাসীর ৫ বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে আদালত তাকে কারাগারে পাটায় দীর্ঘ ১ বছর কারাভোগের পর জেল থেকে মুক্তি পেয়েছে ১ বছর হয়নি।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত তদন্তসাপেক্ষ বলে জানা গেছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। বিস্তারিত তথ্য ও সংশ্লিষ্ট সংস্থার বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে হালনাগাদ জানানো হবে। সংবাদ প্রকাশঃ ০১-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com