জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক কল্যাণ ফেডারেশনের যৌথ বিবৃতি
সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান ===========ঢাকা, ১ জুন: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মোহাম্মদ তসলিম এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সরকারের ঘোষিত নতুন মূল্যহার অনুযায়ী প্রতি লিটার পেট্রোলের দাম ৫ টাকা বৃদ্ধি করে ১৪০ টাকা এবং অকটেনের দাম ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জ্বালানি তেলের এ মূল্যবৃদ্ধি পরিবহন ব্যয় বৃদ্ধি করবে, যার প্রভাব পড়বে বাজার ব্যবস্থার প্রতিটি স্তরে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন ভোগ্যপণ্যের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তারা বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি উৎপাদন, পরিবহন ও সরবরাহ ব্যয় বাড়িয়ে দেয়। এর প্রত্যক্ষ প্রভাব পড়ে সাধারণ ভোক্তাদের ওপর। বিশেষ করে শ্রমজীবী, নিম্নআয়ের ও সীমিত আয়ের মানুষের জন্য জীবনযাত্রার ব্যয় আরও অসহনীয় হয়ে ওঠে।
নেতৃদ্বয় আরও বলেন, দেশে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম চাপে রয়েছে। নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্য ইতোমধ্যেই নিম্ন ও মধ্যআয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এর মধ্যে জ্বালানি তেলের নতুন মূল্যবৃদ্ধি জনগণের দুর্ভোগ আরও বাড়াবে এবং শ্রমজীবী মানুষের জীবন-জীবিকায় নেতিবাচক প্রভাব ফেলবে।
যৌথ বিবৃতিতে তারা বলেন, মূল্যস্ফীতির এ সময়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনস্বার্থের পরিপন্থী। সরকারকে অবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তারা।
নেতৃদ্বয় আরও দাবি করেন, বাজার তদারকি জোরদার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং শ্রমজীবী মানুষের ক্রয়ক্ষমতা সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনগণের জীবনমান রক্ষায় সরকারকে আরও জনবান্ধব ও বাস্তবমুখী নীতি গ্রহণেরও আহ্বান জানান তারা। সংবাদ প্রকাশঃ ০১-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com