কুমিল্লা: দেবীদ্বারে খালে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে যাওয়ার ৮ বছরের এক শিশুকে ৩ ঘন্টাপর উদ্ধার

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশারঃ দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি// ===================
কুমিল্লার দেবীদ্বারে খালে গোসল করতে নেমে স্রেতের টানে তলিয়ে গিয়ে ফারিয়া নামে ৮ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার (১ জুন) দুপুর ১২ টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১নং বড়শালঘর ইউনিয়নের সংচাইল বাসষ্ট্যান্ড ব্রিজ সংলগ্ন তিতাস নদীর শাখা ’লক্ষার খালে’।
নিহত শিশু ফারিয়া আক্তার(৮) সংচাইল গ্রামের রহিম মাস্টারের বাড়ির এবং প্রভাতী ফিসারিজ’র কর্মচারী মো. শাহাদাত হোসেনের মেয়ে।
স্থানীয়রা উদ্ধারে ব্যার্থ হয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের টিম এসে বিকেল ৩টায় শিশুটির মরদেহ উদ্ধার করে।
এ ব্যপারে প্রতিবেশী সফিউল্লাহ জানান, নিহত ফারিয়া ও তার বড় বোন সামিরা(১১)সহ ওরা ৫/৬ জন শিশু তিতাস নদীর শাখা লক্ষার খালে গোসল করতে নামে। এ সময় হঠাৎ স্রোতের টানে ফারিয়া ভেসে যেতে দেখে তার বড় বোন সামিয়া তাকে টেনে ধরে। তাদের চিৎকারে প্রতিবেশী এক মহিলা সামিয়াকে টেনে ধরলে সামিয়ার হাত থেকে ফারিয়া ছুটে যায়। সামিয়া বাঁচলেও ফারিয়াকে বাঁচাতে পারেনি। তিনি আরো জানান, গোসলে নামা সবাই সাঁতার জানলেও স্রোতের টানে একজন তলিয়ে যায়।
এ ব্যপারে ১নং বড়শালঘর ইউপি চেয়ারমান্যান আব্দুল আউয়াল সরকার জানান, নিখোঁজ শিশুটিকে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে, ফায়ার সার্ভিসে একদল সদস্য এসে প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর বিকেল ৩টায় শিশু ফারিয়ার মরদেহ উদ্ধার করেন।
এবিষয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা অ্যয়ের হাউজ মো. আমজাদ হোসেন জানান, প্রায় ২ ঘন্টার্যাপী অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেছি। এটি তিতাস নদীর শাখা খাল হওয়ায় পানির স্রোত বেশী ছিল। খালের এ অংশে প্রচুর কচুরিপানা ছিল, যা কৃষকরা বেড়া দিয়ে আটকে রেখেছিল। তার নিচ থেকে শিশুটিকে উদ্ধার করেছি।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পরিবারের কয়েকজন সদস্য খালে গোসল করতে নামলে ২ বোন স্রোতে তলিয়ে যায়, একজনকে স্থানীয়রা উদ্ধার করলেও বাকী একজনকে ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।। এ ব্যপারে কেউ থানায় লিখিত অভিযোগ করেনাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে্যবস্থায় নেব। তার পরও ঘটনার সৎ্যতা জাল্যনতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে যাওয়া ফারিয়া(৮)কে মুরাদনগর ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধার অভিযানের ছবি। সংবাদ প্রকাশঃ ০১-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=