সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

সিটিভি নিউজ।। কুমিল্লা প্রতিনিধি জানান ==========
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) এম. আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ ৩১ মে (রবিবার) দৈনিক আজকের জীবন পরিবারের পক্ষ থেকে মরহুমের স্মৃতির প্রতি এ শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক এবং দৈনিক আজকের জীবনের সম্পাদক ও প্রকাশক মো. সফিকুর রহমান সফিক।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মো. সফিকুর রহমান সফিক। এ সময় তিনি মরহুম আনোয়ারুল আজিমের রাজনৈতিক অবদান ও এলাকার উন্নয়নে তাঁর ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। সংবাদ প্রকাশঃ ৩১-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=