শোলাপুকুরীয়া ইসলামী সমাজ সেবা যুব উন্নয়ন পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিটিভি নিউজ।। আবুল কালাম আজাদ, মুরাদনগর প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্য সুপরিচিত শোলাপুকুরীয়া ইসলামী সমাজ সেবা যুব উন্নয়ন পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আট বছর ধরে সংগঠনটি এলাকার গৃহহীনদের ঘর নির্মাণ, অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণের মাধ্যমে পশুপালনে উদ্বুদ্ধকরণ, শীতবস্ত্র ও কম্বল বিতরণ, ঈদ উপহার প্রদান, রমজানে ইফতার সামগ্রী বিতরণ, গরিবদের বিয়েতে নগদ অর্থসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব মানবিক উদ্যোগের কারণে সংগঠনটি এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামরুল হাসান ভূঁইয়া সোহেল।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম, সমাজ সেবক শাহিন সরকার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, এডভোকেট বাছির মিয়া, কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ আব্দুল্লা, এইচ এম ফয়সাল আহমেদ, ভবানীপুর যুব উন্নয়ন সংগঠনের সভাপতি ইকবাল হোসেন, ইউপি সদস্য আবুল খায়ের, জসিম উদ্দিন, যুবদল নেতা লোকমান হোসেন, সমাজ সেবক জাকারিয়া সরকার, আবুবকর সিদ্দিক, সাদেক হোসেন খোকা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি শামীম আহম্মেদ, মোঃ সোহরাব, আয়েব আলী।
মাজহারুল ইসলাম মাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুবদল নেতা মোহাম্মদ জুয়েল, শিশির আহমেদ, হুমায়ুন কবির এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা ২৫টি সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।। সংবাদ প্রকাশঃ ৩১-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=