কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনে আদালতে যাবো- বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

সিটিভি নিউজ।। কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনে আদালতে যাবো- বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। এ বিষয়ে আমি প্রধানমন্ত্রী দপ্তর থেকে আপনাদের জন্য প্রয়োজনে আদালতে যেতেও রাজি আছি।
রোববার (৩১ মে) বিকেলে বিজয়পুর মহিলা কলেজ মাঠে কুমিল্লা ইপিজেড এর বর্জ্য প্রাকৃতিক খালে ছড়িয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাচ্চাদের শারিরীক মানসিক বিকাশে সুস্থ পরিবেশ অত্যন্ত জরুরি। আমাকে আল্লাহ এবং আমার দল যে দায়িত্ব দিয়েছেন তা সুষ্ঠুভাবে পালন করবো।
পরিবেশ মন্ত্রী বলেন, গুংইঙ্গাজুরি খালের পানি টা দেখলাম, খুব মন খারাপ হলো। পরিবেশ এমন হওয়ার কথা না। আমি স্বচক্ষে দেখলাম। এ সপ্তাহের মধ্যে ইপিজেড অথোরিটির সাথে কথা বলবো। তারা কোন মন্ত্রণালয়ের অধিনে তা বিবেচ্য বিষয় না। তাদের বর্জ্যে মানব পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা হতে দেয়া যায় না৷ ইপিজেড যেমন দরকার তেমরি সুষ্ঠু পরিবেশও দরকার।
মন্ত্রী আরও বলেন, আপনাদের খালের পানি যেনো দূষিত না হয় সেটা দেখভালের দায়িত্ব আমার। আমি আমার দায়িত্ব পূঙ্খানুপুঙ্খভাবে পালন করবো। আমি যদি দায়িত্ব পালন না করি তাহলে আমিতো এ রাস্তা দিয়েই যাতায়াত করি, আপনারা আমার গাড়ি আটকে দিবেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৬ (সদর, সদর দক্ষিণ) আসনের এমপি মনিরুল হক চৌধুরী।
উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, কৃষকদলের সভাপতি মোস্তফা জামান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরীসহ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সদস্যরা। সংবাদ প্রকাশঃ ৩১-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=