কুমিল্লাঃ দেবীদ্বারে ইয়াবাসহ ব্যবসায়ি আটক

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার:দেবীদ্বার(কুমিল্লা)প্রতিনিধি/ ==================
কুমিল্লার দেবীদ্বারে ইয়াবা বিক্রয়কালে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার ৩১ মে) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার এসআই বাধন দাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বরকামতা ইউনিয়নের বরকামতা গ্রামের দিপক সিং (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৬ পিস ইয়াবা ও টাকাসহ আটক করে।
আটক দিপক সিং (৩৯) বরকামতা গ্রামের মনোরঞ্জন সিংহের ছেলে। সে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক রোববার বিকেলে কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, আটক দিপক সিংহকে মাদক ও মাদক বিক্রয়ের টাকা উদ্ধারসহ মামলা দায়ের পূর্বক কোর্ট হেফাজতে চালান করেছি।
তিনি আরো বলেন, দেবীদ্বারে মাদকেরপ্রভব এতোটাই প্রকোট যে হাত বাড়ালেই যেমন মাদক পাওয়া যায়, তেমনি অভিযানে নামলেই মাদকসহ মাদক বিক্রেতা ও মাদক সেবক আটক করা একটি সহজলভ্য বিষয়। মাদক নির্মূলে শুধু প্রশাসনই নয়, সমাজের সর্স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী দিপক সিংহের(৩৯) সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ৩১-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=