কুমিল্লাঃ দেবীদ্বারে অতিষ্ঠ গ্রামবাসী মাদকসেবীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ; অতপর মোবাইল কোর্টে ১৫ দিনের সাজা

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশারঃ দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি/ =====================
কুমিল্লার দেবীদ্বারে বাদল মিয়া (৪০) নামে এক দিনমজুর গাঁজাখুরকে গ্রামবাসী গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করেছে। পুলিশ আটক গাঁজাখুর বাদল মিয়াকে নির্বাহী‍ ম‍্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের আদালতের হাজির করেন।

আটক বাদল মিয়া উপজেলার বরকামতা ইউনিয়নের বরকামতা গ্রামের বাহার মিয়ার ছেলে।

বাদল মিয়া পেশায় দিনমজুর হলেও, তিনি এলাকার যুব-তরুণদের নেশাগ্রস্থ‍্য করার অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসী তাঁকে মাদক সেবন অবস্থায় শনিবার (৩০ মে) দিবাগত রাতে গনপিটুনি দিয়ে পুলিশকে খবর দিয়ে এনে পুলিশে সোপার্দ করেন। পুলিশ তাকে উদ্ধার করে রোববার (৩১ মে) সকাল ৮ টায় মোবাইল কোর্টে হাজির করেন।

আদালত স্বাক্ষ‍্য প্রমানের ভিত্তিতে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে দিন মজুর বাদল মিয়াকে বিনা শ্রমে ১৫ দিনের সাজা দিয়ে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, স্থানীয়রা বাদল মিয়াকে গাঁজা সেবন অবস্থায় আটক করে পুলিশকে খবর দেয়, পুলিশ তাকে উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। সংবাদ প্রকাশঃ ৩১-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন