সিটিভি নিউজ।। কুমিল্লা হাই স্কুল এলামনাস এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান গত ২৯মে ২০২৬ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ১৯৭১ ব্যাচের প্রাক্তন ছাত্র ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ। সাধারণ সভায় ১১সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির গঠন করা হয়। এই কমিটি আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন। এতে আহবায়ক নির্বাচিত হন সাবেক জিএস জাকির হোসেন (১৯৮০) , যুগ্ন আহবায়ক রেজাউল হক আঁখি ১৯৮১, সদস্য সচিব নির্বাচিত হন মোহাম্মদ নাসির উদ্দিন ১৯৯২ ব্যাচ ।কুমিল্লা হাই স্কুল এলামনাস এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন শাহজাহান চৌধুরী ,আব্দুস সালাম, আক্তার হোসেন, আব্দুর রহিম , অধ্যক্ষ গোলাম ফারুক, ডাক্তার মজিবুর রহমান সিদ্দিকী, আতাউর রহমান জুয়েল, ও এন কে রিপন। সভায় কুমিল্লা হাই স্কুল এলামনাস এসোসিয়েশনের গঠনতন্ত্র অনুমোদন হয় ও নির্বাচন কমিশন গঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ৯৬ ব্যাচের মো আলী,গীতা পাঠ করেন প্রলয়।
উক্ত সাধারণ সভায় বক্তব্য রাখেন ১৯৭৫ ব্যাচের মো আকতার হোসেন, ১৯৮০ ব্যাচের অধ্যক্ষ গোলাম ফারুক,১৯৮২;ব্যাচের অধ্যাপক ফারুক আহমেদ,১৯৮৪ ব্যাচের কাজী খায়রুল আজীম শিমুল,১৯৮৫ ব্যাচের নবী নেওয়াজ, ১৯৮৮ ব্যাচের মশিউর রহমান রিপন, ১৯৯২ ব্যাচের মো কবির খান,১৯৯৫ ব্যাচের মো আবুল বাশার,১৯৯৮ ব্যাচের মো রেজাউন উজ্জল, ২০০১ ব্যাচের মো গোলাম সামদানী সুমন,, ২০১৬ ব্যাচের এএসএম ফয়সল সহ অন্যান্যরা। সমগ্র সভা পরিচালনা করেন ১৯৯২ ব্যাচের মো নাসির উদ্দিন। সাধারণ সভায় কুমিল্লা হাই স্কুল এলামনাস এসোসিয়েশনের নতুন একটি গঠনতন্ত্র পাঠ করে শুনান কুমিল্লা হাই স্কুলের প্রাক্তন ছাত্র সাংবাদিক ওমর ফারুকী তাপস । পরে গঠনতন্ত্রটি সর্বসম্মতভাবে অনুমোদন দেয়া হয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। সংবাদ প্রকাশঃ ৩০-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com