ঈদের দিনে এতিমখানায় কুরবানির মাংস নিয়ে ইউএনও মাহমুদা জাহান, আনন্দে আপ্লুত শিশুরা

সিটিভি নিউজ।। মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।===========
পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান হঠাৎ করেই কুরবানির মাংস নিয়ে হাজির হন স্থানীয় এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসাগুলোতে। তাঁর এমন মানবিক উদ্যোগে আবেগাপ্লুত হয়ে পড়ে এতিম ও অসহায় শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহা উপলক্ষে কুরবানি সম্পন্ন করার পর নিজের জন্য অল্প কিছু মাংস রেখে বাকিটা তিনি উপজেলার সদর ইউনিয়ন, চান্দলা ইউনিয়নের চারিপাড়া ও আশপাশের এলাকার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করেন। এ সময় তিনি শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
হঠাৎ করে ইউএনওকে কাছে পেয়ে আনন্দ ও আবেগে আপ্লুত শিক্ষার্থীরা জানান, ঈদের দিনে এমন ভালোবাসা ও যত্ন পেয়ে তারা খুবই খুশি। তারা বলেন, আমরা মনে করছি, আমাদের পরিবারের কেউ আমাদের দেখতে এসেছে।
চারিপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এক শিক্ষক বলেন, ঈদের দিনে ইউএনও ম্যাডামের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে এতিম শিশুদের মনে আনন্দের পাশাপাশি মানবিকতার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
ইউএনওর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন মানবিক আচরণ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং অন্যদেরও অনুপ্রাণিত করে।
ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু বলেন, মাহমুদা জাহান শুধু প্রশাসনিক দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নন, তিনি একজন মানবিক কর্মকর্তা হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন। তাঁর এই উদ্যোগ নিঃসন্দেহে অনুসরণীয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, ঈদ মানেই আনন্দ ভাগাভাগি করা। এতিম ও অসহায় শিশুদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব। সংবাদ প্রকাশঃ ২৯-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=