সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন ঃ সংবাদদাতা জানান==========
কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের, লালমাই উপজেলার,জয়নগর চৌমুহনীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবক জুয়েলের মর্মান্তিক মৃত্যু প্রাণ কেড়ে নিল যাত্রীবাহী বাস।
ঈদের আনন্দ ঘিরে যখন ঘরে ঘরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, ঠিক তখনই কুমিল্লার লালমাই উপজেলার জয়নগর চৌমুহনী এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জুয়েল নামে এক মোটরসাইকেল আরোহীর।
ঈদের আগের রাতে তার মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
২৭শে মে বুধবার সন্ধ্যায় জয়নগর চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একটি দ্রুতগামী ইকোনো বাস জুয়েলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ধাওয়া দিয়ে একই রুটের আরেকটি ইকোনো বাস আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংবাদ প্রকাশঃ ২৮-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com