সিটিভি নিউজ।। আবদুল আলীম খান।। সংবাদদাতা জানান ============
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পবিত্র ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা পেয়েছেন ২২৩টি অসহায় ও দুস্থ পরিবার। আজ বুধবার (২৭ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই নগদ অর্থ বিতরণ করা হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, কুমিল্লা-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের নির্দেশনায় এই অর্থ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এলাকার প্রকৃত অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারের তালিকা তৈরি করে এই সরকারি অনুদান তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন এবং ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, থানা বিএনপির দপ্তর সম্পাদক এইচ এম হেদায়েতুলা সর্দার,
শ্রম বিষয়ক সম্পাদক হাজী কাইউম হোসেন খান, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লেয়াকত হোসেন মনির, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, থানা ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম, এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আলা উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, "পবিত্র ঈদ সবার জীবনে আনন্দ বয়ে আনুক। সরকারের এই মানবিক সহায়তা যাতে প্রকৃত অসহায় মানুষের উপকারে আসে, প্রশাসন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ঈদ উৎসবে কেউ যেন আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রীর এই বিশেষ উপহার।" সংবাদ প্রকাশঃ ২৭-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com