সাহসী কভার ভ্যান চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল বিকাশের ৩ লাখ টাকা

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি, ====================
ঝিনাইদহের কালীগঞ্জে দিনের আলোতেই সংঘটিত হতে যাচ্ছিল বড় ধরনের ছিনতাই। তবে এক কভার ভ্যান চালকের অসাধারণ সাহসিকতা ও তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় রক্ষা পেয়েছে বিকাশ প্রতিনিধির তিন লাখাধিক টাকা। এ ঘটনায় ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার যশোর-ঝিনাইদহ মহাসড়কের কেয়া প্রিন্স ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রঘুনাথপুর বাজার থেকে বিকাশের টাকা নিয়ে মোটরসাইকেলে কালীগঞ্জে ফিরছিলেন বিকাশ প্রতিনিধি জাবেদ আলী। পথে কেয়া প্রিন্স ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে দুই ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তারা জাবেদ আলীকে ছুরিকাঘাত করে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
এসময় পেছন দিক থেকে আসা সেতু ট্রান্সপোর্টের কভার ভ্যান চালক সুরুজ শেখ ঘটনাটি দেখতে পেয়ে মুহূর্তের মধ্যেই নিজের গাড়িটি ছিনতাইকারীদের সামনে আড় করে দাঁড় করিয়ে দেন। আকস্মিক বাধার মুখে ছিনতাইকারীরা তাদের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে মোটরসাইকেলটি জব্দ করে পুলিশে খবর দেন। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত জাবেদ আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলে দুটি নম্বরপ্লেট পাওয়া গেছে— ঝিনাইদহ-ল ১৩-৫৫২৮ এবং গোপালগঞ্জ-ল ১১-৩২১১।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। সংবাদ প্রকাশঃ ২৫-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন