সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ========= কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসারে তাহেরা জুনাব আলী উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রায় এক কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রোববার (২৪ মে) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার তাহেরা জুনাব আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত অডিটরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. গোলাম সারোয়ার।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবু ইউসুফ, সাবেক সভাপতি মো. জিল্লুর রহমান, ফাউন্ডেশনের মহাসচিব অধ্যক্ষ মো. মামুন মিয়া মজুমদার, প্রধান উপদেষ্টা সাদিক হোসেন মামুন, উপদেষ্টা মোসাম্মৎ শাহীন আক্তার, ফাউন্ডেশনের সদস্য
আবু নাসের মেম্বার, শিকারপুর দারুল কুরআন জিলানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রুহুল আমিন, সাবেক ইউপি মেম্বার মো. আবু হানিফসহ বিদ্যালয়ের শিক্ষক, গভর্নিং বডির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমেনা জুনাব আলী ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে এই বিশাল অডিটোরিয়ামটি নির্মিত হচ্ছে। ১২৫ ফুট দৈর্ঘ্য এবং ৩০ ফুট প্রস্থের এই দৃষ্টিনন্দন অডিটোরিয়ামটি স্থানীয় সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিনের নামে নামকরণ করা হয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. গোলাম সারোয়ার বলেন, নারী শিক্ষার মানোন্নয়ন এবং ছাত্রীদের সহপাঠ্যক্রমিক কার্যক্রমের সুযোগ সুবিধার্থে এই অডিটোরিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রায় এক কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছে আমাদের ফাউন্ডেশন। কুমিল্লা-৫ আসনে হাজী মো. জসিম উদ্দিন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি সম্মান জানিয়েই এই অডিটোরিয়ামটি তাঁর নামে উৎসর্গ করা হলো। সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই অডিটোরিয়ামের নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে বলে আশা ব্যক্ত করেছেন ফাউন্ডেশন কর্তৃপক্ষ। সংবাদ প্রকাশঃ ২৫-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com