কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ অভিযান: ১ মাসে গ্রেফতার ১২৫ ছিনতাইকারী

সিটিভি নিউজ।। আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লাজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কুমিল্লা জেলা পুলিশ। ঈদকে কেন্দ্র করে কেনাকাটা, ঘরমুখো মানুষের যাত্রা, মহাসড়কে পশুবাহী যানবাহনের চলাচল এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের পক্ষ থেকে গড়ে তোলা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়।

জেলা পুলিশের তথ্যমতে, আনিসুজ্জামান এর নেতৃত্বে গত এক মাসে জেলা জুড়ে পরিচালিত সাঁড়াশি অভিযানে মোট ১২৫ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একাই ৪৬ জনকে গ্রেফতার করে। এছাড়া কোতোয়ালি থানা ৩৮ জন, সদর দক্ষিণ থানা ২০ জন, ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ১৭ জন এবং বুড়িচং থানা ৪ জন ছিনতাইকারীকে আটক করেছে।

অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে ডিবি পুলিশের পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, চোর চক্রের সদস্য এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

কুমিল্লা জেলার দীর্ঘ সীমান্ত এলাকা, গুরুত্বপূর্ণ মহাসড়ক ও নদীপথকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক পাচারের মতো অপরাধ সংঘটিত হয়ে আসছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের পক্ষ থেকে আধুনিক ও কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এদিকে ঈদকে সামনে রেখে সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযানও জোরদার করেছে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ইস্কাফ, ফেয়ারডিল, বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, ঈদ উপলক্ষে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে যাত্রী ও পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল বজায় রাখা এবং অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ ও অপরাধমুক্ত কুমিল্লা গঠনে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। সংবাদ প্রকাশঃ ২৫-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন