কবিতীর্থ দৌলতপুরে নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত

কুমিল্লার মুরাদনগর উপজেলার কবিতীর্থ দৌলতপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন, জেলা প্রশাসক মুঃ রেজা হাসান।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃসংবাদদাতা জানান =============
প্রেম ও দ্রোহের কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলার কবিতীর্থ দৌলতপুরে দিনব্যাপী নানামুখী কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে।
কবির স্মৃতিবিজড়িত এই জনপদে রবিবার বিকেলে স্থানীয় নজরুল মঞ্চে এক বিশাল আলোচনা সভা, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীকে কেন্দ্র করে পুরো দৌলতপুর এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এবং নজরুল ভক্তদের ঢল নামে।
নজরুল মঞ্চে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কুমিল্লার জেলা প্রশাসক মুঃ রেজা হাসান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বী।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ, নজরুল গবেষক শ্যামা প্রসাদ ভট্টাচার্য্য, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম কামরুজ্জামান, কবির প্রথম পত্নী সৈয়দা খাতুন ওরফে নার্গিস পরিবারের উত্তরসূরী বাবলু আলী খান।
উক্ত বর্ণাঢ্য উৎসবে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং দূর-দূরান্ত থেকে আসা শতশত নজরুলপ্রেমী ভক্ত ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে কবির কালজয়ী গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সংবাদ প্রকাশঃ ২৫-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=