সিটিভি নিউজ।। “প্রেস রিলিজ”===================
র্যাব-১১ এর অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকা হতে ৩০ কেজি গাঁজা’সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৪২৯ জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী- ০৪ জন, আরসা সদস্য-১৫ জন, জঙ্গি-০২ জন, হত্যা মামলায় ২২৫ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ১৪৪ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৫৬ জন গ্রেফতারসহ ১৮৪ টি অস্ত্র, ১৫৫৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৭১৪ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব-১১। পাশাপাশি ১২৪ জন অপহরণকারী গ্রেফতারসহ ১৪৮ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ১৪৯ জন, দস্যুতা মামলার আসামী-০২ জন, অনলাইন জুয়াড়ী-১২ জন, জেল পলাতক ৪০ জন, প্রতারণার আসামী-১৯ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৯৮১ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
অদ্য ২৪ মে ২০২৬ ইং তারিখ সকালে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শালধর সাকিনস্থ জামতলা চৌমুহনী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১। মোঃ বিল্লাল হোসেন @ সিফাত (৩৬) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ১। মোঃ বিল্লাল হোসেন @ সিফাত (৩৬) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বড়জালা গ্রামের মৃত আলী আকবর এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সংবাদ প্রকাশঃ ২৪-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com