সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি----------------
ঝিনাইদহে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর গ্রাহকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রোববার সকালে শহরের শের-এ বাংলা সড়কে ইসলামী ব্যাংক শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে ব্যাংকের দুই শতাধিক গ্রাহক অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের নেতা ড. মোস্তাফিজুর রহমান মানিক, আব্দুল কুদ্দুস, জিয়াউল ইসলাম খান, হাদী মোহাম্মদ, আব্দুর রহমান সালাফী, সদস্য সচিব মো. আব্দুল মোমেন, সবুর আহম্মেদসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করে বলেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন হস্তক্ষেপে দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্তের কারণে ইসলামী ব্যাংকের স্বকীয়তা ও কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে শুধু ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রমই ব্যাহত হচ্ছে না, দেশের অর্থনীতি ও লাখো গ্রাহকের আমানতের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
এ সময় বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুককে সাময়িক ছুটিতে পাঠিয়ে তাকে স্থায়ীভাবে ব্যাংক থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। তারা এ ধরনের উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ওমর ফারুককে তার দায়িত্বে পুনর্বহালের দাবি জানান।
পাশাপাশি ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা অক্ষুর্ণ রাখা, গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। সংবাদ প্রকাশঃ ২৪-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com