জাতীয় প্রেসক্লাবে ২০২৬-২০২৭ অর্থবছরের শ্রমিকবান্ধব বাজেট প্রস্তাবনা উপস্থাপন

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান ============২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সর্বস্তরের শ্রমিক, কৃষক ও মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সুরক্ষা, জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানভিত্তিক শ্রমিকবান্ধব বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
রোববার (২৪ মে) বিকাল ৪টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব এর দ্বিতীয় তলার তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট প্রস্তাবনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এডভোকেট আতিকুর রহমান বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি শ্রমজীবী মানুষ হলেও এখনো শ্রমিকদের ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, আবাসন ও কর্মসংস্থানের নিশ্চয়তা নিশ্চিত হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, বেকারত্ব এবং শিল্পখাতের অনিশ্চয়তার কারণে শ্রমজীবী মানুষের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে পড়ছে।
তিনি বলেন, ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটকে শুধু প্রবৃদ্ধিনির্ভর না করে অন্তর্ভুক্তিমূলক, ইনসাফভিত্তিক ও শ্রমিককেন্দ্রিক করতে হবে। শ্রমিকদের জন্য জীবনধারণযোগ্য মজুরি, মজুরি সুরক্ষা তহবিল, সামাজিক নিরাপত্তা কাঠামো, শ্রমিক স্বাস্থ্যবিমা, সাশ্রয়ী আবাসন, শিল্পাঞ্চলে রেশন ব্যবস্থা, নারী শ্রমিকদের জন্য বিশেষ সুরক্ষা এবং অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের আইনি স্বীকৃতির দাবি জানান তিনি।
বাজেট প্রস্তাবনায় কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, ধনীদের ওপর কর বাড়ানো, নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভ্যাট কমানো, কর ফাঁকি ও অর্থপাচার রোধ, শ্রমিক সন্তানদের শিক্ষা বৃত্তি, প্রবাসী শ্রমিক কল্যাণ তহবিল এবং বেকারত্ব বিমা চালুর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে আগামী জাতীয় বাজেটে শ্রম মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন্য মোট বাজেটের ১০ শতাংশ বরাদ্দ রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বাজেট প্রস্তাবনা উপস্থাপনে সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মোহাম্মদ তছলিম।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, কবির আহমেদ, মুজিবুর রহমান ভুঁইয়া, সহ-সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, আজহারুল ইসলাম এবং কোষাধক্ষ্য আব্দুল মতিন প্রমুখ। সংবাদ প্রকাশঃ ২৪-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=