শ্রমিকবান্ধব বাজেট প্রস্তাবনা উপস্থাপন করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান ===========বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আগামী কাল ২৪ মে ২০২৬ রোববার বিকাল ৪.০০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব এর ২য় তলার তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে “শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় শ্রমিকবান্ধব বাজেট চাই”
শীর্ষক ২০২৬-২০২৭ অর্থবছরের শ্রমিকবান্ধব বাজেট প্রস্তাবনা উপস্থাপন করা হবে,
অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান, সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের প্রস্তাবিত বাজেট প্রস্তাবনায় শ্রমিক, কৃষক ও মেহনতী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, আবাসন, কর্মসংস্থান ও মানবিক জীবন নিশ্চিতকরন বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এর আগে গত ১৮ মে সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব এর আব্দুস সালাম হলে আয়োজিত প্রাক-বাজেট মতবিনিময় সভায় প্রায় ২২টি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে শ্রমজীবী মানুষের নানা সমস্যা ও দাবি তুলে ধরেন, তারা বলেন স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও জাতীয় বাজেটে শ্রমখাতে উল্লেখযোগ্য বরাদ্দ নিশ্চিত হয়নি, অথচ প্রতিবছর প্রায় ২০ লাখ নতুন শ্রমশক্তি কর্মক্ষেত্রে যুক্ত হচ্ছে এবং গত পাঁচ বছরে প্রায় এক কোটি শ্রমিক কর্মবাজারে প্রবেশ করেছে,

এ বাস্তবতায় শ্রম ও প্রবাসী কল্যাণ খাতে অন্তত ১০ শতাংশ বাজেট বরাদ্দ সহ শ্রমিকদের চাহিদা মোতাবেক প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হবে,
প্রস্তাবিত বাজেটে শ্রমিকের অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিতকরণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে, এতে জাতীয় ন্যূনতম মজুরি কাঠামো প্রণয়ন, মজুরি সুরক্ষা তহবিল গঠন, মজুরি নিশ্চয়তা বীমা চালু এবং আনুষ্ঠানিক খাতে শ্রমিকদের আইনি স্বীকৃতি ও নারী শ্রমিকদের জন্য বিশেষ সুরক্ষা বিষয় অন্তর্ভুক্ত থাকবে,

সামাজিক সুরক্ষা খাতের সংস্কার ও সম্প্রসারনে বাধ্যতামূলক সামাজিক নিরাপত্তা তহবিল, জীবনচক্রভিত্তিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এবং ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ডের কার্যকর বাস্তবায়নের প্রস্তাবনা,এছাড়া ঝুঁকিপূর্ণ পেশার শ্রমিকদের জন্য বীমা সুবিধা, রানা প্লাজাসহ বিভিন্ন কর্মস্থল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার পুনর্বাসন, প্রবাসী শ্রমিক কল্যাণ তহবিল গঠন এবং শিল্পাঞ্চলে নাগরিক সুবিধা ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম সম্প্রসারণের সুপারিশও থাকবে,

ইনসাফপূর্ণ কর কাঠামোর প্রস্তাবনায় কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, সম্পদশালীদের উপর অধিক কর আরোপ এবং কর ফাঁকি ও অর্থ পাচার প্রতিরোধের বিষয়েও সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করা হবে,

শ্রমিকদের স্বাস্থ্য, আবাসন ও রেশন ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে,শিল্পাঞ্চলে সার্বজনীন রেশন ব্যবস্থা চালু, শ্রমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, পেশাগত রোগ নির্ণয় ও চিকিৎসা সুবিধা এবং স্বল্প মূল্যের আবাসন প্রকল্প বাস্তবায়নের সুপারিশ থাকবে বলে জানা গেছে,
একইসঙ্গে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন খাতে বেকারত্ব বীমা চালু, রি-স্কিলিং ও আপ-স্কিলিং কর্মসূচি, বেকার ভাতা, শিক্ষানবিশ ভাতা, কর্মমুখী প্রশিক্ষণ, প্রবাসগামী শ্রমিকদের দক্ষতা উন্নয়ন এবং স্বনিয়োজিত শ্রমিকদের সহায়তার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে,বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর দাবিও প্রস্তাবিত বাজেটে স্থান পাবে বলে জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,
সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, শ্রমিকবান্ধব এ বাজেট প্রস্তাবনা সরকার দেশের ২৬-২৭ অর্থ বছরের বাজেটে যুক্ত করে দেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন অর্থনৈতিক কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদ প্রকাশঃ ২৩-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন