ব্রাহ্মণপাড়ায় অসহায় মানুষের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।। ==================
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বড়ধুশিয়া এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আলী আহমদ এন্ড আফিয়া খাতুন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।
অন্টারনেটিভ গ্রুপ অব কোম্পানির পরিচালক ডাক্তার মো. বিল্লাল হোসেন ভূইয়ার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আতিক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবেউপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম,
চান্দলা ইউনিয়নের আমির অধ্যাপক মো. আমিরুল ইসলাম,মাওলানা মো. রফিকুল ইসলাম ভূইয়া ও মাওলানা মফিজুর রহমান এবং মো. আনিছুর হক সরকার।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মো. শাহআলম মাষ্টার ভূইয়া এবং সঞ্চালনা করেন মো. হাবিবুর রহমান।
বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের সামর্থ্যবানদের এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। আলোচনা সভা শেষে স্থানীয় বড়ধুশিয়া এলাকার কয়েক শ দুস্থ পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সংবাদ প্রকাশঃ ২৩-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=