সিটিভি নিউজ।। আজ ২২ শে মে ২০২৬ ইং সন্ধ্যা ৭.৩০ যুব ইউনিয়ন কার্যালয়ে সচেতন রাজনৈতিক ফোরাম এর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন রাজনৈতিক ফোরাম এর প্রধান সমন্বয়ক শাহ মো সেলিম, জোনায়েদ রায়হান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সচেতন রাজনৈতিক ফোরাম এর সমন্বয়ক শেখ আবদুল মান্নান, বিনয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মোতাহার হোসেন মাহাবুব, উদীচী কুমিল্লা জেলা কমিটির সাধারণ শেখ ফরিদ আহমেদ, অধ্যাপক এনামূল হক, চারণ সাংস্কৃতিক সংসদ এর সভাপতি অধ্যাপক রতন ভৌমিক প্রনয়, উদীচী সহসভাপতি রত্না সাহা,নারী নেত্রী শাহানা হক, আতাউর রহমান।
বক্তারা বলেন সাম্যের কবি,বিদ্রোহী কবি,অসাম্প্রদায়িক চেতনার কবি নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। ৪২ বৎসরের সুস্থ জীবনে কবি নজরুল আমাদের বাংলা সাহিত্যে অনেক উচ্চতায় নিয়ে গেছেন। সৃষ্টি করছেন বিদ্রোহী কবিতা, শ্যামা সংগীত, নাটক,গীতিআলেখ্য, গল্প, গান তার অপূর্ব সৃষ্টি। কুমিল্লায় স্মৃতি বিজরীত নজরুল গ্রেফতার,প্রনয়,অবস্থান সব কিছু ই নতুন প্রজন্মের কাছে তোলে ধরা আমাদের দায়িত্ব এবং তার স্মৃতি স্তম্বগুলো সংরক্ষণের দাবী জানানো হয়।
অনুষ্ঠান শেষে কবিকে স্মরণ করে সাংস্কৃতিক অনুষ্ঠান নজরুল সংগীত পরিবেশন করে সাংস্কৃতিক সংসদের শিল্পী বৃন্দ।
নজরুল স্মরনে চমৎকার আবৃত্তি রুবেল কুদ্দুস। সংবাদ প্রকাশঃ ২২-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com