মাজারে হামলা বন্ধ ও ৩ মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে কুমিল্লায় সমাবেশ

সিটিভি নিউজ।। দেশের সকল মাজারে হামলা বন্ধ ও ৩ মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে তরিকত-এ ইসলাম। কুমিল্লা প্রেসক্লাবের সামনে আজ ২২ মে সকাল ১০ টায় তরিকত-এ ইসলামের প্রতিষ্ঠতা চেয়ারম্যান সৈয়দ গোলাম মঈনউদ্দীন হিয়াজুড়ির সঞ্চালনায় ও ইঞ্জিনিয়ার কাজী ফেরদৌসের সভাপতিত্বে এতে সংহতি প্রকাশ করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। এছাড়াও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার জাবেদ মজুমদার, ছায়দুল হিয়াজুড়ী, রাসেল দেওয়ান, মিনু হিয়াজুড়ি প্রমুখ।
সংবাদ প্রকাশঃ ২২-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=