ব্রাহ্মণপাড়ায় ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী। সংবাদদাতা জানান ====================
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রূপক দেবনাথ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২২ মে) উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ১নং মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামে অভিযান চালায়। ওই গ্রামের বড় ব্রিজের পূর্ব পাশে জনৈক নসু মিয়ার বাড়ির দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন হিসেবে রূপককে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃত রূপক দেবনাথ কুমিল্লার বাঙ্গরা বাজার থানার কুরবানপুর গ্রামের (দক্ষিণ পাড়া) মৃত বিজয় কুমার দেবনাথের ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে আমরা তাকে গ্রেপ্তার করেছি। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবারই তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।উপজেলায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। সংবাদ প্রকাশঃ ২২-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন